সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদ ও ধানমন্ডির সোবহানবাগে গাড়ির ধাক্কায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুজন নিহত হয়েছেন। এ ছাড়া বৃহস্পতিবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, গতকাল দুপুরে সোবহানবাগ এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় জিকু দাস (২৪) নামের এক ব্যক্তি নিহত হন। জিকু ওই এলাকায় ফুটপাতে চা বিক্রি করতেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের স্বপন কুমার দাসের ছেলে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সায়েদাবাদের বাস টার্মিনালসংলগ্ন সড়কে গাড়ির ধাক্কায় মারা যান মো. জালাল নামের এক ব্যক্তি। দুর্ঘটনার পর লাশ ঢাকা মেডিকেলে আনা হয়।ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) খুকিন চন্দ্র রায় বলেন, বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে ফারুক আহমেদ (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। খুকিন চন্দ্র রায় আরও বলেন, ফারুক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। শেষ সময়ে তিনি আর্থিক সংকটে পড়ে হতাশ হয়ে পড়েন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।