সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে লাশ বহনকারী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে হানিফ মিয়া (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। হানিফ অ্যাম্বুলেন্সটির চালকের সহকারী ছিলেন। গতকাল রোববার উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কড়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।একই দিন মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় বাসের চাপায় এ বি কবির আহমেদ (৩৮) নামের জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন।পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহানারা বেগম (২৫) নামের এক নারীর টিউমার অপসারণের সময় তিনি মারা যান। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত জয়নাল মিয়ার মেয়ে। রাতে অ্যাম্বুলেন্স ভাড়া করে জাহানারার লাশ নিয়ে তাঁর আত্মীয়স্বজন বাড়ি ফিরছিলেন। গতকাল ভোর চারটায় কড়ড়া এলাকায় একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হানিফ মিয়া মারা যান। আহত হন চারজন। পুলিশ জানায়, সকালে শেরপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে একটি বাস সামনে থেকে চাপা দেয়। এতে জামায়াতে ইসলামীর মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক এ বি কবির আহমেদ মারা যান।