সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গলাচিপা (পটুয়াখালী): গলাচিপা-বদনাতলী সড়কের মাটিভাঙা এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক মো. সোহাগ (১৮) রাস্তায় ছিটকে পড়ে ভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সোহাগ গলাচিপার রতনদী-তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামের মো. জালালের ছেলে। গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলার মাজরা বাজার থেকে গতকাল সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন গৌর বিশ্বাস (৩২)। পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাজরা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় একটি ট্রাক গৌর বিশ্বাসকে চাপা দিলে তাঁর মৃত্যু হয়। তিনি নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামের দশরথ বিশ্বাসের ছেলে।