দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা সদরের মিল রোডে সেতাবগঞ্জ মহিলা কলেজের সামনে গতকাল বুধবার দুপুরে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সেতাবগঞ্জ পৌরসভার মুর্শিদহাট এলাকার শহীদপাড়া মহল্লার মোবারক হোসেন (২৬) এবং একই এলাকার মো. রাকিব (২৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজন আরোহী আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দুজন মারা যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন পৌরসভার মুর্শিদহাট এলাকায় দুটি ট্রাক ও পাঁচটি টেম্পো ভাঙচুর করে। শিশু নিহত
সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় সানাউল হক নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। সে সদর থানার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই দুখামারি গ্রামের আবদুল জলিলের ছেলে।গত মঙ্গলবার সকাল নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে সানাউলদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।