সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা-যশোর সড়কের সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুরে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ট্রাক ও ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন, কলারোয়ার কেরালকাতা গ্রামের ভ্যানচালক ফারুক হোসেন (৩২) ও ভ্যানের যাত্রী তুলসীডাঙা গ্রামের আরিফুল ইসলাম (৩০)।প্রত্যক্ষদর্শীরা জানান, গোপীনাথপুরে সাতক্ষীরাগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফারুক হোসেন নিহত হন। আহত যাত্রী আরিফুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাতে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।