সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় গত সোম ও মঙ্গলবার দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ফাল্গুনকরা এলাকার সড়কে মঙ্গলবার ভোরে অজ্ঞাতনামা এক নারীর ছিন্নভিন্ন শরীর পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। এছাড়া সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টায় মহাসড়কের আমজাদর বাজার এলাকায় ফেনীগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইব্রাহীম খলিল মজুমদার (২২) ঘটনাস্থলেই মারা যান। তিনি চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামের ওবায়দুল হকের ছেলে।