সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় আবদুল হান্নান (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। একই সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জ্যোৎস্না বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।