সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর সড়ক ও শাহবাগে গতকাল মঙ্গলবার পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তিকে চাপা দিয়ে একটি গাড়ি পালিয়ে যায়। পরে পুলিশ এসে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে ছিল পাঞ্জাবি ও লুঙ্গি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। গতকাল সকালে বিমানবন্দর সড়কের মুনমুন কাবাবের সামনে বাসের চাপায় শামসুল হক ব্যাপারী (৪৮) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। বিমানবন্দর থানার এসআই মামুনুর রহমান বলেন, সকাল আটটার দিকে বিমানবন্দর সড়কের মুনমুন কাবাবের সামনে এ ঘটনা ঘটে।