সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বাড্ডা থানার এসআই আবদুল্লাহ আল মামুন বলেন, রাত সাড়ে ১২টার দিকে পূর্ব মেরুল বাড্ডা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক সুধা চন্দ্র বর্মণ (৪৫) নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন সড়কে ট্রাকচাপায় অজ্ঞাত ব্যক্তি (৩৫) নিহত হন।