সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শান্তিপুর এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে করে তিন আরোহী ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কসবার শান্তিপুর এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মীর্জা দুলাল মিয়ার (২৫) মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় দুজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দুর্জয় ঘোষ (২৫) নামের আরেক আরোহীর মৃত্যু হয়। দুলালের বাড়ি মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে এবং দুর্জয়ের বাড়ি একই উপজেলার বাখরনগর গ্রামে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) কামাল আব্বাস গতকাল বিকেলে জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।