সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক সদর উপজেলার ঝাউতলা এলাকার মিন্টু মিয়া (৩০) ও অজ্ঞাতনামা নারী (২৭) ও অজ্ঞাতনামা পুরুষ (৩৫)। গতকাল সকাল পৌনে আটটার দিকে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে কেউ কোনো মামলা দায়ের করেনি। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।