প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিফ্যান্ট রোডে সড়ক দুর্ঘটনায় সূর্য বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান বলেন, এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানের সামনে দুর্ঘটনাটি ঘটে। সিএনজিচালিত অটোরিকশাটি এলিফ্যান্ট রোড থেকে নিউমার্কেটের দিকে আসছিল। অটোরিকশার ধাক্কায় সূর্য বেগম গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসআই বলেন, সূর্য বেগম এলিফ্যান্ট রোডেই থাকতেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। এ ব্যাপারে নিহতের ছেলে সুরুজ মোল্লা বাদী হয়ে অজ্ঞাত সিএনজিচালিত অটোরিকশাচালকের বিরুদ্ধে মামলা করেছেন।