প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার জয়পুরহাট শহরের আউসগড়া মহল্লার বাসিন্দা। ওই দিন আনোয়ার মোটরসাইকেল চালিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের বাইপাস সড়কে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আনোয়ার মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।