প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চকবাজার থানার ওয়াসার মোড় সড়কে গতকাল মঙ্গলবার সকালে দ্রুতগামী বাসের ধাক্কায় রণধীর দাশ (৪৩) নামের একজন রিকশারোহী নিহত হন। আহত হন ওই রিকশার চালক মো. শাহীন (২৫)। রণধীর পুরোনো বিমান অফিস এলাকার অজিত দাশের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর জানান, সকাল সাড়ে ১০টায় ওয়াসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রিকশারোহী ও রিকশাচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে প্রায় এক ঘণ্টা পর রণধীরের মৃত্যু হয়। শাহীন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।