প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন (২১) নামে এক রিকশাচালক মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, মিরপুর ১০ নম্বর থেকে শেওড়াপাড়ার দিকে যাওয়ার পথে বিকল্প পরিবহনের একটি বাস জামালকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।