সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল এলাকায় গতকাল শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তাঁর বাড়ি উপজেলার পারদূর্গাপুর গ্রামে। দুপুর সাড়ে ১২টার দিকে শহিদুল ইসলাম বন্ডবিল রেলগেট এলাকায় অবস্থিত দোকান বন্ধ করে মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরের কলেজপাড়ার বাসায় ফিরছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস শহিদুলের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।