সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় আব্দুস ছালাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মঙ্গলহর এলাকায়। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি হোসেন আলী বলেন, ছালাম কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। একটি গাড়ি চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ছালাম উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অ্যাপেক্স স্পিনিং কারখানায় চাকরি করতেন।