সড়ক দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর শহরতলির কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, সকাল নয়টার দিকে দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এর ফলে মোটরসাইকেলের আরোহী হাফেজ মাহফুজ হোসেন খান (৩২) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ব্যক্তির বাড়ি বোয়ালমারী উপজেলার কাদেরদী গ্রামে।