সড়ক দুর্ঘটনায় নিহত এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের লোহাগাড়া চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন পীরগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের কীটনাশকবিক্রেতা আইনুল হক (৩৩)।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে যাওয়ার পথে একটি সারবোঝাই ট্রাক্টর চাপা দিলে আইনুল ছিটকে পড়েন। রাতেই গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল দুপুরে তিনি মারা যান।