সড়ক দুর্ঘটনায় নিহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি মারা যান। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শওকত হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম শিমরাইলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় মুসা (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। অন্যদিকে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় দুটি বাসের চাপায় পলাশ (২০) নামের এক পোশাকশ্রমিক গুরুতর আহত হন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।