সড়ক দুর্ঘটনায় নিহত নৌবাহিনীর সদস্যের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত নৌবাহিনীর সদস্য ফজলুল করিমের (৩০) লাশ গত শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাবের মাঠে জানাজা শেষে পীরডাঙ্গী গোরস্থানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নৌবাহিনীর ঢাকা বিএনএস হাজী মহসীন-এ কর্মরত নৌবাহিনীর সদস্য এবি (পিটিআই) ফজলুল করিম শুক্রবার পাবনা থেকে একটি প্রাইভেট কারে ঢাকার দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বরোডের পাশের একটি নারকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গাড়ির ধাক্কায় একজন পথচারী এবং আরোহী নৌবাহিনীর সদস্য ফজলুল করিম নিহত হন। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনের কর্মচারী নূরুল ইসলামের ছেলে।