সড়ক দুর্ঘটনায় নিহত ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রাম-গতি উপজেলার চর নেয়ামত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মানসিক ভার-সাম্যহীন ব্যক্তির পরিচয় আজও মেলেনি। ওই এলাকার বেড়িবাঁধের ওপর গত বছরের ২৮ ডিসেম্বর রাত ১০টায় তাঁর মৃৃত্যু হয়। পরে বেওয়ারিশ হিসেবে সরকারি তত্ত্বাবধানে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় তাঁকে দাফন করা হয়। ওই ব্যক্তির কোনো পরিচয় আজও পাওয়া যায়নি বা কোনো স্বজন তাঁকে শনাক্ত করেননি। ছবি দেখে কেউ ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে ০১৭১৯৮৭৯৫৮৪ নম্বর মুঠোফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।