সড়ক দুর্ঘটনায় নিহত রেলওয়ে কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদাপাড়ায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটির চালক নিহত হয়েছেন। নিহতের নাম আবু সুফিয়ান (৪০)। তিনি দিনাজপুরের বিরামপুর রেলওয়েতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুফিয়ানকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম জানান, আবু সুফিয়ান কর্মস্থল থেকে পাঁচবিবির বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন। পুলিশ ভটভটিটি আটক করার চেষ্টা করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়ের হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।