সড়ক দুর্ঘটনায় নিহত শামীমের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সদ্যপ্রয়াত ইফতেখার হোসেন শামীম একজন আদর্শ মানুষ ছিলেন। সিলেটবাসীর প্রিয় এ মানুষটি সাধারণ মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করতেন। দেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রগতিশীল আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।’ সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আবদুস সামাদ আজাদ সঞ্চৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক শোকসভায় গত শনিবার সন্ধ্যায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।সড়ক দুর্ঘটনায় সদ্যপ্রয়াত জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইফতেখার হোসেনের মৃত্যুতে এ শোকসভার আয়োজন করা হয়েছিল।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব আ ন ম শফিকুল হক।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।