সড়ক দুর্ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়াতে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন(৩২) নামের একজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। তিনি কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে কলারোয়ার কেরেলকাতা ইউনিয়নের সদস্য সাইফুল ইসলাম বলেন, বিকেল চারটার দিকে আলমগীর কেরালকাতার ইলিশপুর থেকে বাগআঁচড়ার যাচ্ছিলেন। যশোর-সাতক্ষীরা মহাসড়কের মিস্ত্রি মোড়ে পৌঁছালে দ্রুতগামী ঈগল পরিবহন তাঁকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও বলেন, পরিবহনটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে। পরে চালক ও সহযোগী কাজীর হাট তেল পাম্পে পরিবহনটি ফেলে পালিয়ে যায়।

দুর্ঘটনার পরে স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টা যশোর-সাতক্ষীরা মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।