সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় গতকাল বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মোহামঞ্চদ রাসেল (৩৫) নামের একজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। দাগনভূঞা থানার পরিদর্শক মো. আনোয়ারুল আজিম জানান, গতকাল সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা উপজেলার দুলা মিয়া কটন মিলস এলাকায় ফেনী থেকে দাগনভূঞাগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মোহামঞ্চদ রাসেল মারা যান। আহত অন্য ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত মোহামঞ্চদ রাসেল দাগনভূঞা পৌরসভার দক্ষিণ শ্রীধরপুর গ্রামের ফকির আহমঞ্চদের ছেলে।