প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন গাজী (৫০) নামের এক চিংড়ি ব্যবসায়ী মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার মৌতলা গ্রামে। থাকতেন সাতক্ষীরা শহরে মুনজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আলমগীর শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা থেকে একটি পিকআপ ভ্যানে করে নিজের চিংড়ি ঘেরে পোনা নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি পিকআপ ভ্যান থেকে পড়ে মারাত্মক আহত হন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা