সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া রাস্তার মাথা এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. আলম (৪২)। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া গ্রামে।সীতাকুণ্ড মহাসড়ক পুলিশের সার্জেন্ট জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আলম ঘটনাস্থলেই প্রাণ হারান।