সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত ও অন্য পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা দুটি ঘটে।নিহত মাছ ব্যবসায়ীর নাম আবছার উদ্দিন (৩৫)। গতকাল ভোররাতে পানি উন্নয়ন বোর্ডের সামনে ঢাকামুখী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবছার মারা যান। এ ঘটনায় মিনিট্রাকের আরোহী আবুল বাশার (৩৫), ওসমান গণি (৩০) ও শামীম (২০) আহত হন। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এদিকে বেলা সাড়ে ১২টার দিকে বাঁশবাড়িয়া বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস দুই পথচারীকে ধাক্কা দেয়।