সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালকের সহকারী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালকের নিহত সহকারীর নাম সোহেল রানা (২৮)। তাঁর বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মলিকপুর গ্রামে।