সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় মোটরসাইকেল-টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক গোলাম মোস্তফা (৩৫) নিহত ও দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে পাথরঘাটার দ্বিগরাজের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সাত ভাই মাছের আড়তের পরিচালক হাফিজুর রহমান জানান, মৎস্য ব্যবসায়ী জাকির শেখ ইলিশ মাছ নিয়ে টমটমে পাথরঘাটা আসছিলেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলটির সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা মারা যান। টমটমের অপর দুই আহত যাত্রীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।