সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ার সুজাতপুর নামক স্থানে গতকাল শনিবার ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সূত্র জানায়, সন্ধ্যায় সুজাতপুরে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক কুমিল্লার চান্দিনার মাহফুজ (৪০) এবং তাঁর সহকারী দেবীদ্বারের জাহাঙ্গীর আহত হন। তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মাহফুজ মারা যান।