সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ট্রাক উল্টে একজন শ্রমিক নিহত হয়েছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে কর্ণফুলীর তীরবর্তী ভান্ডালজুরী এলাকা থেকে বালুভর্তি ট্রাকটি উপজেলার কানুনগোপাড়া-বুড়া মসজিদ সড়ক হয়ে আসার পথে মসজিদের পশ্চিমে মুন্সিপাড়া রাস্তার মাথা আশারটেক এলাকা অতিক্রম করার সময় উল্টে যায়। এতে ট্রাকচাপা পড়ে বালুশ্রমিক মো. হোসেন (১৭) গুরুতর আহত হন। তাঁকে বোয়ালখালী উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।