সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া কবরস্থানের কাছে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তাঁর নাম নজরুল ইসলাম (২৮)। বাড়ি উপজেলার পূর্ব দেলুয়া গ্রামে। উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, নজরুল মোটরসাইকেলে দ্রুতগতিতে বাড়ি থেকে উল্লাপাড়া আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ওই দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।