সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে একটি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালকের সহকারী ইমান আলী (২৫) নিহত এবং চালকসহ তিন আরোহী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের বনপাড়া আমেনা ও পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইমান আলীর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইছড়া গ্রামে। তাঁর বাবার নাম ইসাহাক আলী।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পাবনা থেকে নাটোর যাচ্ছিল। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।