সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আজ সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৭৩৩২) বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ছাড়া মাইক্রোবাসটি রাস্তার পাশে উল্টে গেলে চারজন যাত্রী আহত হন। তাঁদের জামুর্কীস্থ মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবুল শেখ জানান, নিহত ব্যক্তির লাশ পুলিশের হেফাজতে রয়েছে। তাঁর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।