সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শুভ মিয়া (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামে চালাকচর-কটিয়াদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জেসমিন আক্তার (২৫) ও মুমিন মিয়া (৩) নামের দুজন আহত হয়। মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন বলেন, পুলিশ যাওয়ার আগেই স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ নিয়ে গেছেন। পাশাপাশি মাইক্রোবাসটিও পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।