সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনীতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে আজ মঙ্গলবার একটি বাসের ধাক্কায় নছিমনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবাইদুর রহমান (৪০) মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার জানিয়েছেন, বিকেলে একজন যাত্রী নিয়ে নছিমনচালক ওবাইদুর কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবোঝাই দূরপাল্লার পরিবহন নছিমনকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে নছিমনের চালক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
উপপরিদর্শক আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারকেও খবর দেওয়া হয়েছে।