সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাযাত্রী অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫) মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের শ্রীমঙ্গল বধ্যভূমির কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হন। তাঁরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শ্রীমঙ্গল থানার এএসআই মো. মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকেবলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি।