সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্য স্মরণে ফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা, এক উপপরিদর্শকসহ পুলিশের ১০ সদস্য নিহত হওয়ার ঘটনায় তাঁদের সঞ্চরণে ‘দৃপ্তশপথ’ নামের একটি সঞ্চৃতিফলক নির্মাণের উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাশিরদিয়ায় দুর্ঘটনাস্থলে সঞ্চৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ওবায়দুল আজম। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৫ জানুয়ারি বেলাব থানার ১০ সদস্য জেলা পুলিশ লাইনে প্যারেড বিফ্রিংয়ে অংশ নিতে নরসিংদীতে যাচ্ছিলেন। ঘাশিরদিয়া এলাকায় মাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় সাংসদ, জেলা পরিষদ ও জেলা প্রশাসনের অর্থায়নে সঞ্চৃতিফলকটি নির্মাণ করা হচ্ছে। সঞ্চৃতিফলকটি অলংকরণ করেছেন চিত্রশিল্পী ফণী দাস।