সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট ও পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাঁরা হলেন মাসুদ শেখ (২২) ও জিয়া (৩৪)।

পুলিশ জানায়, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় গতকাল ভোরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের কংক্রিট রেলিংয়ের ওপর উঠে যায়। এতে বাসটির এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে আহত হন ১৫ জন। আহতদের উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকা​েল মাসুদ মারা যান। মাসুদ মংলার  রাতারাতি কলোনির আবদুর রহিমের ছেলে।

এদিকে কলাপাড়া উপজেলার কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের হাড়িপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিয়া নিহত হন। গতকাল দুপুরে ঘটা ওই দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সাইফুল ইসলাম (৪০) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বালিয়াতলী স্টেশন থেকে যাত্রী জিয়াকে নিয়ে তিনি লক্ষ্মীবাজারে যাচ্ছিলেন। হাড়িপাড়া অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গেলে তাঁদের মোটরসাইকেল উল্টে রাস্তায় পড়ে যায়।