সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ বড়দরগা এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় নূরুন্নবী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নীলফামারী জলঢাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে গত শনিবার লাভলু ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
রংপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজমুল হক জানান, একটি বাস গতকাল ভোর সাড়ে চারটার দিকে বড়দরগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী নূরুন্নবী (৩৫) নিহত হন। তাঁর বাড়ি রংপুর নগরের কামারপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাভলু (২২) মোটরসাইকেলে বাড়ি থেকে জলঢাকা যাচ্ছিলেন। পথে জিন্নার স্কুল নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে মারা যায়। লাভলু চিড়াভিজা গোলনা গ্রামের আজিজুল ইসলামের ছেলে ।