সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় উজির আলী (৩৫) ও স্বপন মিয়া (৩০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
উজির আলী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সূর্যপুর গ্রামের নজরুল ইসলাম ছেলে। স্বপন বোচাগঞ্জের ইশানীয়া ইউনিয়নের জিনোর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও বোচাগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে উজির আলীর ভ্যানে উঠে স্বপন মিয়া বকুলতলার দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার ভাঙ্গা মাদ্রাসা বাজারে কাঠবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে ভ্যানটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই উজির আলী নিহত হন। পরে স্বপনকে পাশের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে স্বপন মারা যান।
বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।