সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের রাজেন্দ্রপুর হালডোবা এলাকায় সড়ক দুর্ঘটনায় নেসলে বাংলাদেশ লিমিটেডের দুজন কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে মোটরসাইকেলযোগে কারখানায় যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁরা মারা যান। নিহত ব্যক্তিরা হলেন খাইরুল আলম (৪৫) ও মো. আবুল খায়ের চৌধুরী (৪০)। দুজনেরই বাড়ি জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে ওই দুই কর্মী কর্মস্থলে যাচ্ছিলেন। হালডোবা এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে খাইরুল ও খায়ের ঘটনাস্থলেই মারা যান। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।