সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। এর আগে সোমবার দিবাগত রাতে সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন।

শৈলকুপায় নিহত ব্যক্তির নাম কছিম উদ্দীন (৬০)। তিনি কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ বাজারের কাছে কছিম উদ্দীন বাইসাইকেলযোগে রাস্তা পার হচ্ছিলেন। একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানিয়েছেন, সোমবার রাত দুইটার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কে সদর উপজেলার মধুপুর চৌরাস্তার মোড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হন।