সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত রোববার রাতে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গতকাল সোমবার রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় এক তরুণ মারা যান। 

নিহত ব্যক্তিরা হলেন পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের মহির উদ্দীনের ছেলে শাহিনুর ইসলাম (২৫) এবং বিরামপুর উপজেলার দামোদরপুর গ্রামের দলিল উদ্দীনের ছেলে সাজ্জাদ হোসেন (১৯)।

থানা-পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় শাহিনুর কাকিনা মহিপুরঘাট থেকে খালাতো ভাই বাবুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে হাতীবান্ধার ফকিরপাড়া ইউনিয়নে আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের শস্যগুদাম এলাকায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শাহিনুর মারা যান। বাবুকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নবাবগঞ্জ থানা–পুলিশ জানায়, সাজ্জাদ চড়ারহাট বাজারের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।