সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে গতকাল সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল নয়টার দিকে রানীশংকৈল উপজেলার শিবদিঘী এলাকায় দ্রুতগামী ট্রাক একটি সাইকেলকে ধাক্কা দেয়। এতে রানীশংকৈল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. কাজল (১৮) নিহত হন। ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান। এদিকে বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের চৌধুরীহাট এলাকায় প্রাইভেট কার একটি সাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেলের আরোহী ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া মহল্লার আসাদ খান (৩৭) আহত হন। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।