সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় গতকাল রোববার তেলবাহী লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তিরা হলেন কুমিরার ওয়াসিম (২৭) ও নোয়াখালীর হাতিয়ার ইউনুছ (৩০)। আহত সিএনজিচালিত অটোরিকশার চালক দেলোয়ার হোসেন ও অজ্ঞাত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।