সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে গতকাল বেলা তিনটায় একটি ব্যক্তিগত গাড়ি এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়ির আরোহী শাহ আলম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। একই মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুরে গতকাল সকাল ১০টার দিকে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মো. ছালেক মিয়া (১২) নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। সে দক্ষিণ ইসলামাপুর গ্রামের মো. আয়ুব আলীর ছেলে।