সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক টমটমচালক নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় আরেকজন নিহত হয়েছে। হোসেনপুর উপজেলার হাজীপুর কাচারীবাজার এলাকায় গতকাল একটি মালবাহী ট্রাকের সঙ্গে শ্যালোইঞ্জিনচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটমচালক রফিকুল ইসলাম খুররম (৩০) নিহত হন। ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় গতকাল বাসের চাপায় মকবুল হোসেন (৫২) নামের একজন নিহত হন।